৪ মে ২০২৬

শোকদিবসের আলোচনায় নাসিম : মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটা বাতিল হচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শোকদিবসের আলোচনায় নাসিম : মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটা বাতিল হচ্ছে

বাংলাপ্রেস অনলাইন:সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ছাড়া সব কোটা বাতিল হচ্ছে বলে জানালেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার(১৮ আগস্ট ২০১৮) দুপুরে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বিএমএ) আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনা সভায় একথা জানান তিনি। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের কথা শুনেছেন। একপর্যায়ে তিনি কোটা বাতিলের কথা বলেছেন। যেহেতু এটা সাংবিধানিক ব্যাপার। তাই একটা সিস্টেমের মধ্যে দিয়ে এটার মীমাংসা করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি কমিটি করে দেন। কমিটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধার বিষয়টি ছাড়া কোটা বাতিল করতে তাদের আপত্তি নেই। আর সেটিই হতে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি