৬ মে ২০২৬

সৈয়দপুরে সাড়ে ২৬কেজি গাঁজা সহ আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
সৈয়দপুরে সাড়ে ২৬কেজি গাঁজা সহ আটক ১


রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ জুয়েল (৩৮) নামে এক বাস যাত্রীকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫ টায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সুমনা পেট্রোল পাম্পের সামনে একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল জামালপুর জেলার দেউলিয়া বাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি জামালপুর থেকে স্টার ট্রাভেলস এর একটি বাসে পঞ্চগড় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি অভিযান চালিয়ে তল্লাশিকালে একটা কার্টুনের মধ্যে উল্লেখিত গাঁজা পাওয়া যায়।

ডিএনসি নীলফামারীর ইন্সপেক্টর সাকিব জানান, জুয়েল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। বাসে তল্লাশির সে চ্যালেঞ্জ করে তার কাছে কোন মাদক নেই। পরে কার্টুনসহ গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়। জিজ্ঞেসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। জব্দ গাঁজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক মাদক বিক্রেতাকে জিজ্ঞেসাবাদ শেষে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে। নিয়মিত মামলা দিয়ে আটক আসামিকে নীলফামারী জেলা আদালতে পাঠানো হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি