১১ মে ২০২৬

সৈয়দপুরে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৈয়দপুরে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু 
 টুটুল, সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি: সৈয়দপুরে রফিকুল হাসান ও সিদরাতুল মুনতাহা নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া যায় । সোমবার সকালে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ও  শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । জানা যায় কামারপুকুর ইউনিয়নের ব্রমোত্তর দোলুয়া এলাকার রবিউল ইসলামের ছেলে রাকিবুল হাসান , তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালযেের চতুর্থ শ্রেণীর ছাত্র । রবিবার স্কুলে যাওয়ার পথে বাইসাইকেল থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ছিল । সোমবার সকাল সাতটায় তার মৃত্যু ঘটে।
কাশীরাম ইউনিয়নের গ্রামের মারুফ হোসেনের মেয়ে পূর্ব বেলপুকুর সাতপাই  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রবিবার সকালে স্কুলে আসলে এগারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় । স্বজনরা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু ঘটে ।পূর্ব বেলপুকুর সাতপাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আবু তালেব জানান কিছুদিন ধরে তার যক্ষা জনিত রোগের চিকিৎসা চলছিল। স্কুলে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায় । হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুর রহমান খান ও স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিশু শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় মর্মাহত ও শোকাহত । তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি