সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুর
এম আর আলী টুটুল, সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে । গত 8 এপ্রিল রাতের আঁধারে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কস্হ অফিসে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থালায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায় ২০১৩ সালে স্থাপিত শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কস্হ সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয় অবস্থিত । নানা বাধা-বিপত্তি পেরিয়ে সংগঠনের দীর্ঘ পথ চলা । পূর্বেও এই সংগঠনের উপর লোলুপ দৃষ্টি পরে তৎকালীন আওয়ামী লীগ সন্ত্রাসীদের। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক কিশোরগ্যাং লিডার শুভ বাহিনীর একটি টরচার সেল ও মাদকের পয়েন্ট গড়ে তোলে সাংবাদিক অফিসের পিছনে ।
তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় বাধা হয় পাশে সাংবাদিক অফিস থাকায় । বেশ কয়েকবার চেষ্টা চালায় তারা যাতে পাশে সাংবাদিক অফিস না থাকে ।পট পরিবর্তনের পর কিশোরগ্যাং এর নেতৃত্ব পাল্টে প্রকাশ্যে নিয়মিত মাদক কেনাবেচা করছে । ফলে ওই এলাকাতে চুরি ছিনতাই বেড়েই চলেছে । 8ই এপ্রিল গভীর রাতে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে আবারও দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় । শহরের প্রাণ কেন্দ্রে এমন দুর্ধর্ষ চুরির ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে । প্রধান দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রায় ৭০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় এবং তারা বারান্দার অ্যাঙ্গেল ও টিন খোলারও চেষ্টা করে । এ ব্যাপারে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল বাদী হয়ে থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।
বিপি>আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি