৬ মে ২০২৬

সৈয়দপুরে শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে জমির প্রকৃত মালিককে মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করেছেন এক শিক্ষক। ঘটনাটি বাঙ্গালীপুর নিচপাড়া মাষ্টারপাড়া এলাকায় ঘটে।

সূত্র মতে, পৈত্তিক সূত্রে পাওয়া ৭.৬৮ শতক জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে রোকেয়া বেগম ও মনোয়ারা বেগম। হঠাৎ করে ১৮ সালের ১৬ ই নভেম্বর ক্যান্টবোর্ড স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম দলবল নিয়ে ৮৩৩ দাগের তিন শতক জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে রোকেয়া বেগমের ছেলে রফিকুল ইসলাম গিয়ে বাধা দেয় এবং জানতে পারে আমিনুল মাষ্টার ১১ সালে আব্দুস সাত্তার এর কাছ থেকে ৮৩৪ দাগে ৩৫২ খতিয়ানের ৩ শতক জমি ক্রয় করে। উল্লেখিত অংশে কোন জমি না থাকায় বিক্রতা সাত্তার পাশ্ববর্তী জমি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয় এবং আমিনুল মাষ্টার ৮৩৪ দাগ এর পারিবর্তে ৮৩৩ দাগে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করছে।

জমির প্রকৃত মালিকদের উপর মিথ্যা অভিযোগ দায়ের করে তাদের হয়রানি করছে। দলবল নিয়ে রফিকুলের উপর হামলার ঘটনা ঘটে। এদিকে রফিকুল ও অন্যান্য অংশীদাররা বিভিন্ন মহলসহ থানায় অভিযোগ দিয়েও সুবিচার না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। তাই তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার প্রতি এর সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে আমিনুল ইসলামে সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় চঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেকোন সময়ে ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি