সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম আর আলী টুটুল, সৈয়দপুর প্রতিনিধি : সৈয়দপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরের রেলওয়ে মাঠ সংলগ্ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির সদ্য সাবেক সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল মোমিন সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রাজিব উদ্দিন বাবুসহ সকল শিক্ষক, অভিভাবক সদস্যসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে নারী শিক্ষায় অগ্রণী ভুমিকা রাখছে। ৬৪ বছর ধরে স্বাধীনতা বিরোধীরা এ স্কুলে আধিপত্য বিস্তার করে ছিলেন। ২০১২ সালে তাদের হাত থেকে দখলমুক্ত হওয়ার পর পরিচালনা কমিটির পরিবর্তন হয়। এতে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে বর্তমানে সাড়ে ১১’শ হয়েছে। সাফল্যের ধারাবাহিকতা বিবেচনায় ২০১৯ সালে অনেক প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমপিও ভুক্তি লাভ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ঠিক মাঝ বরাবর জরাজীর্ণ একটি ভবন ছিল। যেটি তৎকালে অফিস হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে ক্লাস সংকটের কারণে সেখানে পাঠদান করানো হতো। কিন্তু মাঝে মধ্যে ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক ভাবে জরাজীর্ণ ভবনটি অপসারণ করা হয়। এতে বিশেষ দু’একটি পত্রিকা প্রতিষ্ঠানের কমিটিকে উদ্দেশ্য করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। ওই সংবাদের ভিত্তিতে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন একটি চক্র। কিন্তু কমিটি সবকিছু স্বচ্ছতার সাথে পরিচালনা করায় তদন্তে অভিযোগের কোন সত্যতা মিলেনি। প্রধান শিক্ষক বলেন, ওই পত্রিকায় শিক্ষ্ধাসঢ়; প্রতিষ্ঠানটিসহ পরিচালনা পর্ষদের বিষেদাগার করা হয়েছে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শিক্ষক, অভিভাবক সদস্য, সংবাদকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি