সৈয়দপুরে শহীদ স্মৃতি স্তম্ভ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
এম আর আলী টুটুল, সৈয়দপুর প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে শহীদ স্বরণের স্মৃতি স্তম্ভ ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
১৯ আগষ্ট সকাল ১১টায় শহীদ ডাঃ জিকরুল হক সড়কস্থ শহীদ স্মৃতি অম্লান চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নীলফামারী সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলীম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ সাখওয়াত হোসেন খোকন, শহীদ পরিবারের সন্তান ও প্রজন্ম ৭১ এর সাধারণ সম্পাদক মহসীনুল হক মহসীন, প্রথম আলোর সাংবাদিক এম আর আলম ঝন্টু, সৈয়দপুর শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপি, সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল, কবি ও লেখক আতাউর রহমান ময়না, তাতী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
এ ন্যাক্কার জনক ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় বক্তরা জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় সৈয়দপুরকে অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধন আয়োজন মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম -৭১, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শিকড়, সৈয়দপুর উপজেলা ও থানা তাতী লীগ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি