৬ মে ২০২৬

সৈয়দপুরে সেরা সাংবাদিকের পুরুস্কারপ্রাপ্ত হিরো'র সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে সেরা সাংবাদিকের পুরুস্কারপ্রাপ্ত হিরো'র সংবর্ধনা

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ৭২ তম সাপ্তাহিক আসরে দৈনিক মানববার্তার শ্রেষ্ট সাংবাদিক জয়নাল আবেদীন হিরোকে সংবধনা দিয়েছে সাহিত্য আসর।

২৪ জানুয়ারী রাতে সৈয়দপুর শহরের বাস টার্মিনাল এলাকার যুবক সমিতিতে এ সংবর্ধনা দেয়া হয়। কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সুজুকি শো রুমের সত্ত্বাধীকারী মোজাহেদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, নাট্যকার মীর সরওয়ার আলী মুকুল, মকবুল হোসেন বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, যুবক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল ছালেক, এলাহি বকস সরকার, মোঃ জয়নাল আবেদীন হিরো প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ডেইজী আদানী। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ যুব সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু শিল্পীরা কবিতা, নাচ, গান গেয়ে উপস্থিত সকলের আকৃষ্ট করে তোলে।

উল্লেখ্য, দৈনিক মানববার্তার নীলফামারী জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন হিরোকে ২০১৭-২০১৮ সালে সব ধরনের সংবাদের উপর ভিত্তি করে অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ট জেলা প্রতিনিধি হিসাবে পর পর দুই বার সম্মননা স্বারক ও ক্রেস প্রদান করেন পত্রিকাটি। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ সাংবাদিক জয়নাল আবেদীন হিরোকে সম্মননা সনদ ও পুরস্কার প্রদান করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি