৬ মে ২০২৬

সৈয়দপুরে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকালের দিকে ভোটাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় পুরুষ ও নারী ভোটাররা এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরছেন। কোন কোন কেন্দ্র ফাঁকা আবার কোন কেন্দ্রে ২/১ জন ভোটারকে ভোট কেন্দ্রে দেখা যায়। তার মধ্যে সকাল ১০টায় সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ ও দুপুর ১টায় খাতামধুপুর ইউনিয়নের ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ভোটারের দেখা মিলেনি। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা অলস সময় পার করছেন। বেশ কয়েকজন ভোটারের সাথে কথা হলে তারা মন্তব্য করে বলেন, “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল ” রবীন্দ্রনাথের কবিতার লাইনটি তুলে ধরেন এবং জানান দলে দলে না হলেও ছোট ছোট পরিসরে ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করে বাড়ি ফিরছি। ভোট দানে নেই কোন ঝুট ঝামেলা। দুইটি তিনটি করে পড়া ভোট ধীরে ধীরে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এদিকে রংপুর বিভাগীয় কমিশনার সৈয়দপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর মোট আট হাজার ১৬ সদস্যকে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি উপজেলায় একাধিক মোবাইল টিম মাঠে রয়েছেন। সূত্র মতে, ৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে সৈয়দপুরে ভোটার সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৮২৪ জন। চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি