সৈয়দপুরে র্যাবের অভিযানে ৬২ কেজি গাঁজা উদ্ধার, আটক -২
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে পাটোয়ারী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে নীলফামারী র্যাব -১৩ সিপিসি -২।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় শহরের পশ্চিম পাটোয়ারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শহরের পশ্চিম পাটোয়ারীপাড়া মোজাম্মেল হকের ছেলে মোন্নাত (২৫) এবং একই এলাকার এব্রাউল হোসেন পাটোয়ারী ওরফে এব্রাউল ডাকাতের ছেলে সাইদ (১৭)। এই অভিযানের নেতৃত্ব দেন নীলফামারী র্যাব -১৩ (সিপিসি -২) মেজর এ টি এম নাজমুল হুদা। গোপন সংবাদের ভিত্তিতে এব্রাউল ডাকাতের বাড়ীতে অভিযান চালিয়ে গরুর গোয়াল ঘরে মাটিতে পুতে রাখা অবস্থায় ৬২ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই সব গাজার মূল মালিক এব্রাউল ডাকাত র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও দুই যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত ৬২ কেজি গাজার মূল্য প্রায় ১ লক্ষ ২৪হাজার টাকা।
নীলফামারী র্যাব -১৩ (সিপিসি -২) মেজর এ টি এম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি