সৈয়দপুরে রেষ্টুরেন্ট থেকে তিন জোড়া কপোত-কপোতী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুরের অভিজাত শপিং মলের তৃতীয় তলায় ফ্রেন্ডস জুস বার নামে চাইনিজ রেস্টুরেন্টে মংগলবার দুপুরে এক ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন জোড়া কপোত-কপোতী আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর তিনজন ছাত্রীকে মুচলেকা দিয়ে অবিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযানকালে রেস্টুরেন্ট মালিক আকতার হোসেন পালিয়ে যান। এ সময় তাঁর মালিকানাধীন রেস্টুরেন্টটি সিলগালা করে বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন।
অভিযুক্তরা হলেন তিনজন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার হামিদুল ইসলামের ছেলে আশরাফুল (১৯) ও একই এলাকার সাইফুল ইসলামর ছেলে মো. সোহানকে (২১) তিন দিন এবং দিনাজপুরের রোস্তম আলীর ছেলে মাহিন ইসলামকে (২৭) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুলিশ সূত্রে জানা গেছে, ফ্রেন্ডস জুসবার রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ হয়—এমন খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় তাদের আটক করা হয়।
সৈয়দপুর থানার এস আই সহিদার রহমান বলেন, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে তিনজন কলেজছাত্রী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে অপর তিনজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, অভিযোগ রয়েছে সৈয়দপুর প্লাজার কিছু চাইনিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ হয়। এখন থেকে রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি