সৈয়দপুরে পশুখামারে দম্পতি খুনের দায় নৈশ প্রহরীর স্বীকার

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে পশুখামারে জবাই করে দম্পতি খুনের ঘটনার দায় স্বীকার করেছে নৈশ প্রহরী আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে পুলিশ নৈশ প্রহরী রাজ্জাককে হাজির করলে সে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী রাতে সৈয়দপুর থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত বিষয় তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, খুনী আব্দুর রাজ্জাক তার দেয়া জবানবন্দি জানায়, মালিক দম্পতি ঠিক মতো বেতন ও ছুটি কাটাতে দিতো না।
নারী ঘটিত একটি বিষয় নিয়ে সর্বদাই সন্দেহের চোখে দেখতো। যা নিয়ে বিচার-সালিশী বৈঠক হয়েছিল। ঘটনার রাতেও ওই দম্পতির সাথে বিভিন্ন বিষয়ে বচসা হয়। এরই জের ধরে ওই খুনের ঘটনাটি ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশাসহ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারী সকালে খাতামুধুপুরের বালাপাড়া গ্রামের লিজ নেয়া নিজ পশু খামার থেকে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার বাসিন্দা, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী নজরুল ইসলাম ও তার স্ত্রী সালমা বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় পুলিশ গুরুতর আহত ওই খামারের নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে রংপুর মেডিকেল ভর্তি করে। চিকিৎসায় সুস্থ্য হওয়ার পর পুলিশ মঙ্গলবার তাকে খুনের দায়ে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি