৭ মে ২০২৬

সৈয়দপুরে প্রতিবন্ধীর জমি দখল করে বাড়ি নির্মানের চেষ্টা, প্রাণনাশের হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে প্রতিবন্ধীর জমি দখল করে বাড়ি নির্মানের চেষ্টা, প্রাণনাশের হুমকি

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী যুবকের জায়গা দখল করে পাকা বাড়ী নির্মাণ অপচেষ্টায় বাধা দেয়া এবং মামলা করায় মারপিট করা সহ প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

১৭ জুন বুধবার বিকালে ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুর রহমানের (৩২) পক্ষে অভিভাবক হিসেবে মামলাকারী বড় ভাই মোঃ ওয়াকিল শহরের নতুন বাবুপাড়া বি-জামান রোডস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের এ বিষয়ে লিখিত অভিযোগ তুলে ধরেন।এসময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তারা জানান, নতুন বাবুপাড়া বি-জামান সড়কের বাসিন্দা মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুর রহমান জন্মগতভাবেই একজন বুদ্ধি প্রতিবন্ধী। বিগত ২০১০ খ্রিস্টাব্দের ১৯ জানুয়ারী ওই যুবকের নানা মতলুবুর রহমান তাঁর প্রতিবন্ধী নাতির সৈয়দপুর উপজেলার কয়া মৌজাভুক্ত (যার জেএল নং-৭, সি এস খতিয়ান নং-৭৮০, এস এ খতিয়ান নং-৮৭৯, সি এস দাগ নং-৪৪২৯, এস এ দাগ নং-৪০৮০) ১০ শতক জমি প্রতারনা করে একই এলাকার মৃত ইকবালের ছেলে মোঃ গুলজার ও মোঃ ওয়াকারের নামে ফলস্ পারসোনিফিকেশন মূলে দলিল সৃষ্টি করে। যার কবলা দলিল নং ৩৫৩।

কিছুদিনের মধ্যেই বিষয়টি প্রকাশ হয়ে পড়লে আব্দুর রহমানের বন্ধুমাতা মোছাঃ হরমতুন বিবি বাদী হয়ে সৈয়দপুর সিনিয়র সহকারী জজ মোকামে উক্ত কবলা দলিল জাল ভুয়া মর্মে মোকদ্দমা দায়ের করেন। যার নং ১৭/১০। এর প্রেক্ষিতে মাননীয় সিনিয়র সহকারী জজ ৫/১১/২০১০ ইং তারিখে উল্লেখিত দলিল জাল, ভুয়া, বেআইনী, অকার্যকরীী ও তা আব্দুর রহমানের উপর বাধ্যকর নয় বলে রায় ও ডিগ্রি ঘোষণা করেন। যা গত ৪/১/২০১১ ইং তারিখে আনুষ্ঠানিক ডিগ্রি ড্রোনআপ করেন।

এই রায় বা ডিগ্রির পরিপ্রেক্ষিতে ইতোপূর্বে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা মিস কেস ১২/১০ অনুসারে মোঃ গুলজার ও মোঃ ওয়াকারের নামীয় খারিজ মোকদ্দমা নং১২৩২/১৯-২০ গত ২১/৩/২০১১ ইং তারিখে বাতিল হয়। ফলে নালিশী বিত্ব থেকে দখলদার উচ্ছেদের জন্য সিনিয়র সহকারী জজ আদালতে করা মামলা (যার নং ১২/১০) সহ তাদের করা ১৭/১০ মামলার রায় এবং মিস মোকদ্দমা ১২/১০ এর সর্বশেষ আদেশ কোনটার বিরুদ্ধেই উচ্চ আদালতে কোন মোকদ্দমা দায়ের করে নাই গুলজার ও ওয়াকার।

বরং আইনগতভাবে পরাজিত হয়ে প্রতারণা করে জমি দখলবাজরা গায়ের জোরে ওই জমিতে পাকা ঘর তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদ করায় গুলজার ও ওয়াকার প্রতিবন্ধী যুবক আব্দুর রহমান ও তার ভাই মোঃ জামিলকে মারপিট করে। এ ব্যাপারে একটা ফৌজদারি মামলা নং জিআর-২৩/১৯(এস) দায়ের করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দকলবাজরা এখন প্রাননাশের হুমকি দিচ্ছে। প্রয়োজনে আব্দুর রহমান কে মেরে ফেলে হলেও দকলকৃত জমি ছাড়বেনা বা বাড়ী তৈরি বন্ধ করবেনা।

এমতাবস্থায় গত ১৬ জুন মঙ্গলবার সার্বিক বিষয় উল্লেখ করে প্রতিকার চেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে আব্দুর রহমানের ভাই মোঃ ওয়াকিল। সে সাথে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরে এ ব্যপারে সংবাদপত্রের মাধ্যমে সকলকে অবগত করা সহ সকলের সহযোগিতা কামনা করেন তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি