৬ মে ২০২৬

সৈয়দপুরে পৌর মেয়র পদে লড়বেন না বিএনপি প্রার্থী ওবায়দুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে পৌর মেয়র পদে লড়বেন না বিএনপি প্রার্থী ওবায়দুর
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার আসন্ন নির্বাচনে পৌর মেয়র পদে আর লড়বেন না বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী এ্যাড. এস এম ওবায়দুর রহমান। এর ফলে প্রার্থীতা নিয়ে সৃষ্ট টানাপোড়েন ও দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটলো। প্রাণ স্পন্দন ফিরে পেয়েছে বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা। বিজয়ের আগেই যেন এক ধরণের বিজয়ের আমেজ উপভোগ করছে সৈয়দপুরে বিএনপি’র কান্ডারী হিসেবে পরিচিত বার বার নির্বাচনে বিজয় অর্জনকারী প্রার্থী সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মেয়র বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের সমর্থকরা। বিগত কয়েকদিনের স্থবিরতা কেটে প্রকাশ পেয়েছে নতুন উচ্ছাস ও উদ্দীপনার। আগামী ১৬ জানুয়ারী সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ২০ ডিসেম্বর শেষ দিনে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত উপজেলা সভাপতি ও সাবেক মেয়র সদ্য প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আখতার জাহান বেবী, বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মেয়র বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার, জাতীয় পার্টির উপজেলা শাখার সভাপতি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নুরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রবিউল আউয়াল রবি। দল থেকে হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারকে মনোনয়ন না দিয়ে নতুন মুখ এস এম ওবায়দুর রহমানকে মনোনয়ন দেয়ায় দলের নেতাকর্মীসহ সাধারণ বিএনপিপন্থী ভোটারদের মধ্যে দেখা দেয় না সংশয় ও হতাশা। চলতে থাকে নানা টানাপোড়েন। দফায় দফায় চলতে থাকে উভয় প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে সমঝোতার আলোচনা। গত ২৮ ডিসেম্বর রাতেও ব্যর্থ হয় জেলা বিএনপি’র আহŸায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকার। এমন পরিস্থিতিতে ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এ্যাড. এস এম ওবায়দুর রহমান। এর ফলে সকল জল্পনা কল্পনার অবসান ঘটে বিএনপি’র একক প্রার্থী নিয়ে। এখন বিএনপি’র উভয় পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের দীর্ঘদিনের কান্ডারী আমজাদ হোসেন ভজেকে নির্বাচিত করবে বলে আশাবাদী তারা। এ নিয়ে জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকার জানান, দলের জন্য নিবেদীত প্রাণ আমজাদ হোসেন সরকারের বিকল্প সৈয়দপুরে নেই। তাকে ছাড়া অন্য কোন প্রার্থীকে সৈয়দপুর বিএনপি তথা সৈয়দপুরবাসী কখনই মেনে নিবে না। সে কারণে বিএনপি’র ঘাটি হিসেবে পরিগণিত সৈয়দপুর পৌরসভার মেয়র পদটি ধরে রাখতে দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সাথে সমঝোতার জন্য চেষ্টা চালিয়েছি। অবশেষে আমরা বিজয় লাভ করেছি। আশাকরি নির্বাচনেও এভাবে বিজয়ী হয়ে বিএনপি’র দীর্ঘদিনের এ পদটিতে আবারও আমরাই নেতৃত্ব দিতে পারবো। জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ ফজলুল করিম জানান, বিএনপি’র প্রার্থী এ্যাড. এস এম ওবায়দুর রহমান মুঠোফোনে জানান, তার শারীরিক অসুস্থতার কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাই তিনি তার প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষরিত প্রত্যাহার পত্রটি পেরণ করেছেন। যা আমাদের হস্তগত হয়েছে। বর্তমান পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার মুঠোফোনে জানান, সৈয়দপুরবাসীর ভোট ও দোয়ায় আমি বার বার নির্বাচিত হয়েছি। এবারও তাদের ভালোবাসা ও ভোটের মাধ্যমে তারা আমাকে পূণঃরায় মেয়র নির্বাচিত করবেন। দীর্ঘদিন সৈয়দপুর পৌরবাসীর সুখ-দুখে পাশে ছিলাম। আগামীতে তাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। দল মনোনয়ন না দিলেও আমার প্রতি সৈয়দপুর বিএনপি ও পৌরবাসীর সমর্থন রয়েছে। তাই আমি শতভাগ আশাবাদি যে তারা আমাকে আবারও সম্মানিত করবেন তাদের মূল্যবান ভোট দিয়ে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি