৫ মে ২০২৬

সৈয়দপুরে অত্যাধুনিক পৌর কমিউনিটি সেন্টারের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে অত্যাধুনিক পৌর কমিউনিটি সেন্টারের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৫ তলা বিশিষ্ট অত্যাধুনিক কমিউনিটি সেন্টারের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।

৩ জানুয়ারী সকালে পৌরসভা সংলগ্ন পৌরসভার নিজস্ব সম্পত্তিতে নির্মিত এই কমিউনিটি সেন্টারের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়। সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ওই ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সভার প্যানেল মেয়র -১ জিয়াউল হক জিয়া, মিনিপ্রিন্সিপাল গর্ভামেন্স প্রজেক্ট (এমজিএসপি)এর ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, ঠিকাদার শাহনেওয়াজ শানু প্রমুখ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। পরে পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার পৌরসভার তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সৈয়দপুরের কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, এর আগে ২০১৮ সালের ২৫ জুন ওই কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ কমিউনিটি সেন্টারটি প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি