৭ মে ২০২৬

সৈয়দপুরে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাতনামা যুবকের ট্রেনে গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

১০ জুন বুধবার সকাল ৯টায় সৈয়দপুর শহরের অদূরে সৈয়দপুর-নীলফামারী রেল লাইনের গোলাহাট ওয়াপদা হিন্দুপাড়া এলাকা থেকে ওই মৃতদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানার এএসআই শাহজাহান।

তিনি জানান, বুধবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল ৯টায় অজাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যার গলাকাটা এবং শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে রেললাইনের পড়ে ছিল। আর দেহটি দুই রেললাইনের মাঝখানে ছিল। মাথা থেতলে যাওয়ায় দেখে চেনা সম্ভব নয়। তবে বয়স আনুমানিক ২৫ বছর। পরনে কলারওয়ালা গেঞ্জি আর জিন্সের প্যান্ট ছিল।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, সম্ভবত রাত ১২.০৫ মিনিটে খুলনা থেকে নীলফামারীর চিলাহাটি গামী পার্সেল স্পেশাল আপ-৩ ট্রেনে যুবকটি কাটা পড়েছে। কেননা এর পর লাশ উদ্ধার হওয়া পর্যন্ত অন্য কোন ট্রেন এ রুটে যাতায়াত করেনি। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ের ট্রাফিক বিভাগের এসএসএই (পথ) মোঃ সুলতান মৃধা বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছে। মামলা নং ৪, তারিখ ১০/০৬/২০২০ইং। পরে লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে।

যুবকটির পরিচয় জানার সার্বিক চেষ্টা করা হচ্ছে। পাওয়া গেলে যথাযথ ব্যাক্তির কাছে হস্তান্তর করা হবে। আর একেবারেই না পাওয়া গেলে পোস্ট মর্টেম শেষে আইনী প্রক্রিয়ায় লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি