সৈয়দপুরে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি নির্বাচন : শানু সভাপতি মোজাম্মেল সম্পাদক

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোঃ শাহনেওয়াজ হোসেন শানু সভাপতি ও সাধারন সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবর (২৫ অক্টোবর) সমিতির নিজস্ব কার্যালয়ে ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ১২২ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহ-সভাপতি পদে মো: আনোয়ারুল হাফিজ, সহ-সাধারণ সম্পাদক পদে কাজী নজরুল ইসলাম রয়েল, কোষাধ্যক্ষ পদে মোঃ এহসান রসুল বিক্কু, সড়ক সম্পাদক পদে মোঃ তাহজিবুল আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল ও দপ্তর সম্পাদক পদে মো: আরমান হামিদ। বঙ্গবন্ধু সড়কস্থ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মশিউর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সমিতির সদস্য আলহাজ্ব মো. ইয়াসিন আনসারী।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি