সৈয়দপুরে নাগরিক স্বার্থসংশ্লিষ্ট চার দাবীতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরবাসীর স্বার্থ সংশ্লিষ্ট চারটি দাবি আদায়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর শাখা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
২৮ জুন রোববার সকাল ১১টায় শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে চার দফা দাবি ও এর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রুহুল আলম, শ্রমিক নেতা ও নীলফামারী জেলা কমিটির সদস্য তোফাজ্জল হোসেন, ছাত্র নেতা জাহিদ হাসান প্রমুখ। পরিচালনা করেন যুব নেতা ওবায়দুর রহমান। অংশ গ্রহণ করে অন্যান্য স্হানীয় নেতৃবৃন্দসহ সচেতন সৈয়দপুরবাসী।
বক্তারা স্থানীয়ভাবে গৃহীত চার দফা দাবী তুলে ধরে বলেন, বিদ্যালয় স্বাস্হ্যকেন্দ্র সৈয়দপুর থেকে সড়ানো যাবে না এবং করনার নমুনা সংগ্রহকেন্দ্র করা যাবে না। স্বাস্হ্য খাতের দুর্নীতি বন্ধ করতে হবে এবং স্বাস্থ্যখাতকে সম্পুর্নভাবে সরকারিকরন করতে হবে।
সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটিকে করোনা হাসপাতালে রুপান্তর করতে হবে এবং পৌরসভার নিজস্ব জমিতেই পৌর পাইকারী সবজি বাজার (আড়ৎ) স্হাপন করতে হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি