সৈয়দপুরে মটর মালিক ও শ্রমিদের অবরোধ অবৈধ যানচলাচল বন্ধের দাবী
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মটর শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সৈয়দপুর বাস টার্মিনাল মোড়ে ২ ঘন্টা ব্যাপী এ অবরোধ কর্মসূচী পালন করা হয়।
অবরোধ চলাকালে সৈয়দপুর, নীলফামারী জেলাসহ রংপুর-দিনাজপুর মহাসড়কের দুই ধারে যানজট সৃষ্টি হয়। এসময় কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। দূর্ভোগে পড়ে যাত্রীরা। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী। মোটর মালিক ও শ্রমিকরা জানায়, নিষেধাজ্ঞা থাকা সত্বেও অটোরিক্সা, ভ্যান, নসিমন, করিমন মহাসড়কে চলাচল করছে।
এতে যাত্রী পরিবহন ব্যবসায় ধস নেমেছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েই চলছে। তাই শ্রমিক নেতারা এসব অবৈধ যানবহন দ্রুত বন্ধের দাবি জানান। অন্যর্থায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি