সৈয়দপুরে মানব বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

এম আর আলী টুটুল সৈয়দপুর নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুর পৌরসভায় মানব বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয় নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রবিবার দুপুরে সৈয়দপুর পৌরসভা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ও প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া। সভায় মুল বক্তব্য তুলে ধরেন এসকেএসের সৈয়দপুর ম্যানেজার নজরুল ইসলাম তফাদার। এছাড়া বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ শাহিন আখতার।
মত বিনিময় সভায় সৈয়দপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন এ মত বিনিময় সভার আয়োজন করেন। উল্লেখ যে, সৈয়দপুর পৌরসভার নিজস্ব ১একর ৭০ শতক জমিতে তৈরি হচ্ছে মানব বর্জ্যরে প্রকল্প। এ বর্জ্য দিয়ে তৈরি হবে কম্পোজ সার যা কৃষি জমিতে ব্যবহার করা হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি