৬ মে ২০২৬

সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যানের পূজামন্ডপ পরিদর্শন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যানের পূজামন্ডপ পরিদর্শন
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সারদীয় দূর্গাপুজা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক চেতনা 'ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার',ফুটে উঠে আবহমান বাংলার শারদীয় দুর্গোৎসব। শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ১২টি ও হাজারীহাট,বাহাগিলি,তারাগঞ্জজসহ মোট ১৬টি পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল চৌধুরী। ২৫ অক্টোবর রাতে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে চলে শোডাউন। রাতের বেলা এই দৃষ্টি নন্দন শোভাযাত্রা দেখে ইউনিয়নবাসী আনন্দিত হয়ে শোভাযাত্রাকে অভিনন্দন জানান। অর্থ সহায়তা পেয়ে পুজা উৎযাপন কমিটি ও পুজা মন্ডবে আগত হিন্দু ধর্মের নারী পুরুষরা বেজায় খুশি। এ সময় সাথে ছিলেন চেয়ারম্যানের ভাই হাবলু চৌধুরী, আলফেট টিটু চৌধুরী ও চেয়ারম্যানের সহকারী মোহাইমিনুল ইসলাম ঝন্টু । উল্লেখ্য যে জুয়েল চৌধুরী খাতামধুপুর ইউনিয়নের পর পর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের মন জয় করেছেন। তিনি জনগণের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। দিনে-রাতে বিপদে আপদে আছেন তিনি সবার পাশে। তাই আগামী নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হবেন বলে ইউনিয়নবাসী সূত্রে জানা গেছে। চেয়ারম্যান জুয়েল চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি