সৈয়দপুরে জাতীয় শিশু দিবস পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এম আর আলী টুটুল সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ঃ যথাযথ মর্যাদায় সৈয়দপুরে পালিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ পৃথক কর্মসুচী পালন করেছে।
সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অপ'ন করে উপজেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল।একটি আনন্দ র্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে শহীদ স্মৃতি চত্ত্বর হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সাংসদ সৈয়দপুর মাতা রাবেয়া আলীম,আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত খান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাসেদুজ্জামান রাসেদ।পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর চত্তরে পালন করা হয় দিবসটি। এ উপলক্ষে পুস্প মাল্য অপ'ণ ও আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোস্তাফিজুর রহমান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি