সৈয়দপুরে জাতীয় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের দাবীতে র্যালী ও মানববন্ধন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সারা দেশের ন্যায় সৈয়দপুরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের দাবীতে র্যালী ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর সোমবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসব কর্মসূচী পালিত হয়। র্যালীটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই স্কুলের সামনে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহানা ইয়াছমিন ও প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, যাত্রী হিসাবে আমাদের দায়িত্ব, গাড়ী চালক হিসাবে আমাদের দায়িত্ব, যানবাহন মালিক হিসাবে আমাদের দায়িত্ব, মটরসাইকেল চালক হিসাবে আমাদের দায়িত্ব এবং অভিভাবক ও শিক্ষক হিসাবে আমাদের দায়িত্বের কথা উল্লেখ করেন এবং যানজট নিরসন ও ট্রাফিক আইন মেনে চলার জন্য উপদেশ মূলক বক্তব্য রাখেন। র্যালী ও মানববন্ধনে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি