সৈয়দপুরে জাল দলিল করে জমি দখলের চেষ্টায় সংঘর্ষে আহত ০৫

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নের ছইল পাড়ায় ২৬ শতক জমির জাল দলিল করে জমি দখলের চেষ্টায় নারী সহ আহত ০৫ জন।
২২ শে ডিসেম্বর সকাল ১০টায় এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা রংপুর মেডিকেলে ভর্তি রয়েছে। সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর ছইল পাড়ায় আমজাদ হোসেনের পুত্র আব্দুল আলিম নানার সম্পত্তির উত্তরসুরী সূত্রে মালিকানা পাওয়া ২৬ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। উল্লেখিত জমিতে সরিষার ফুল ধরা ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে জাল দলিলকারী- আব্দুল ছালেক, আশরাফুজ্জামান, আলমগীর, আব্দুল কাদের, রুবি বেগম, জাহাঙ্গীর, সাব্বির হোসেন, আসমা বেগম, শিউলী বেগম, রোমান, জান্নাতী বেগম, ছাদু, জসিমউদ্দিন, আবু বক্কর। আব্দুল আলিমের সরিষার জমিতে জোর পূর্বক প্রতিপক্ষরা ভুট্টা চাষাবাদের জন্য চেষ্টা করেন।
ঘটনার দিন সকালে আলিম জমিতে গিয়ে দেখতে পায় প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে তাদের সরিষার ফসল করে নষ্ট করে ভুট্টা লাগাচ্ছে। তখন সে বাধা দিলে উল্লেখিত প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে। এতে আব্দুল আলিম, আরেফা বেগম, আহসান হাবিব, শামিম হোসেন গুরুত্বর আহত হয়। আহতদের প্রথমে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে স্থানান্তর করেন। সেখানে আহতরা মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সহিংসতার আশংকা রয়েছে।
এলাকাবাসী, জাল দলিলকারী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি করেছেন। এ ব্যাপারে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী সাথে কথা হলে তিনি বাংলাপ্রেস কে জানান, ঘটনাটি দুঃখজনক। আমি বিষয়টি শুনেছি তবে ঘটনাস্থলে যাব ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি