৭ মে ২০২৬

সৈয়দপুরে ইজিবাইক মালিক ও শ্রমিকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে ইজিবাইক মালিক ও শ্রমিকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ইজিবাইক ও শ্রমিকদের জিম্মি করে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি হাজি মোঃ আসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি নামক সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন (কাউ: ১নং ওয়ার্ড) তিনি সহ তারই কিছু বাহিনী ঢেলাপীর মোড়ে চেয়ার টেবিল বসিয়ে অন্যায় ও অবৈধভাবে ইজিবাইক চালক ও শ্রমিকদের কাছ থেকে ৫০০ থেকে ৩ হাজার টাকা চাঁদা নিচ্ছেন। শ্রমিক সংগঠন মালিকদের কাছ থেকে চাঁদা নেওয়ার বৈধতা কতটুকু? লক্ষ্য লক্ষ্য টাকা দিয়ে ইজিবাইক কিনে শ্রমিক নেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন মালিক ও শ্রমিকরা। তাদের এহেম কার্যক্রমে মালিক পক্ষ হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

শাহিন হুমকি দেয় যে, টাকা না দিলে তাদের গাড়ি গুলি রাস্তায় চলতে দিবেন না। অনেক সময় গাড়িগুলিকে ৫/৬ ঘন্টা আটকিয়ে রাখছেন। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছন মালিক পক্ষ। এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ আসলাম। ঐ নেতাদের নামে আরো অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন রোড শাখা অনুমোদন দিচেছন মোটা অর্থের বিনিময়ে।

আর একই রোডে একাধিক শাখার অনুমোদন দিচ্ছেন ঐ সংগঠনটি। তাই তাই এসব অনিয়ম ও অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন মালিক পক্ষ। ইদানিং সৈয়দপুর ইজিবাইক নিয়ে কিছু স্বার্থলোভী ব্যক্তি বাণিজ্য করছে বলে জানায় সূত্রটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি