৫ মে ২০২৬

সৈয়দপুরে ফসল ও গাছের সাথে এ কেমন শত্রুতা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে ফসল ও গাছের সাথে এ কেমন শত্রুতা !

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে পূর্ব শত্রুতাবশত নিজ ভাই-ভাবী, ভাতিজা ও ভাজিজির উপর হামলা করে জখম করাসহ ফলসহ কয়েকটি গাছ কেটে ফেলা এবং সবজি ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে।

১২ মে মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পূর্ব মুহুর্তে সৈয়দপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কয়া কিসামতপাড়ায় এ ঘটনা ঘটিয়েছে ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মমিনুল ইসলাম। হামলার ঘটনায় প্রায় ৭জন নানাভাবে জখম হয়েছেন। এর মধ্যে গুরুত্বরভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধু তাঞ্জিলা। মামলার প্রস্তুতি চলছে। সরেজমিনে ১৩ মে বুধবার সকাল ১১ টায় ঘটনাস্থলে গেলে দেখা যায়, ফলসহ একটি কাঁঠাল গাছ, একটি পেয়ারা গাছ, একটি লিচু গাছ, চারটি কলাগাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।

সবজি ক্ষেতের জালি কুমড়া গাছ, শশা গাছ ও মরিচের গাছ মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। সে সাথে আমিনুল ও মাহাতাবের বাড়ির লোহার এঙ্গেল ও প্লেনসিট দিয়ে তৈরী গেট ভেঙ্গে ফেলা হয়েছে। মমিনুল ও তার স্ত্রী-সন্তানদের হামলার শিকার মৃত. রুস্তম আলীর বড় ছেলে মাহাতাব উদ্দিন জানান, ছোট ভাই মমিনুল রাজ মিস্ত্রি থেকে বর্তমানে সাব-ঠিকাদার তথা লেবার সর্দার হয়ে অল্পদিনেই বেশ টাকাওয়ালা হয়েছে। সে কারণে ইদানিং খুবই দাপট দেখায় সে। দীর্ঘ প্রায় ২/৩ বছর যাবত পৈত্রিক বসত ভিটার বিশাল উঠান সে একাই দখল করে ব্যবহার করছে। সেখানে অন্য ভাইয়েরা কিছুই করতে পারেনা। কেউ কিছু করতে গেলেই মমিনুল ও তার পরিবারের লোকজন ঝগড়া বাধিয়ে দেয়।

এমনকি স্বপরিবারে চড়াও হয়ে বেধড়ক মারপিটও করে। এতে আমরা সবাই কোনঠাসা অবস্থায় বসবাস করছি। সম্প্রতি মমিনুল পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করে চলেছে। অথচ বাবার সম্পত্তি চার ভাই সমানভাবে ভোগ দখল করছি। কিন্তু তার দাবি সে আরও বেশি জমি পাবে। তার দাবির প্রেক্ষিতে তাকে আমিন ডেকে মাপজোগ করার জন্য বললে সে নিজে কোন উদ্যোগ নেয়না। উল্টো আমাকেই দোষারোপ করে এবং প্রায়ই এনিয়ে তর্ক-বিতর্ক থেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধিয়ে আমাদেরকে ইচ্ছেমত মারপিট করে। এরই ধারাবাহিকতায় টাকা আর শক্তির জোড়ে গত ১২ মে সন্ধায় ইফতারির পূর্ব মুহুর্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মমিনুল, তার ছেলে আনন্দ, নিরব, লিপি,মনি মিতু দলবলে বের হয়ে আমার ছোট ভাই আনোয়ারের স্ত্রী তাঞ্জিলার উপর চড়াও হয়। এতে বাধা দেয়ায় আরেক ভাই আমিনুলের উপর হামলে পড়ে সদলবলে। তাকে এলোপাথারীভাবে প্রচন্ড মারপিট করে।

এসময় আমিনুলের স্ত্রী লাইজু, আনোয়ারের ছেলে তামিম, মাহাতাবের ছেলে রুবেল জখম হয়। এর মধ্যে তাঞ্জিলার অবস্থা গুরুত্বর হওয়ায় তাৎক্ষনিক তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাঞ্জিলা সেখানে চিকিৎসাধীন।

আর এই সুযোগে মমিনুল ও তার ছেলেরা ওই সময়েই বাড়ির পাশে মাহাতাবের জমিতে লাগানো ফলসহ একটি কাঁঠাল গাছ, একটি পেয়ারা গাছ, একটি লিচুগাছ ও চারটি কলাগাছ কেটে ফেলে।

এগাছগুলোর প্রত্যেকটিতেই ফল ধরেছে। পাশাপাশি একটি সবজি ক্ষেতের ফুলধরা কুমড়া, শশা ও মরিচ গাছ তছনছ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাহাতাবসহ উপস্থিত সকলে। তারা আরও বলেন, মমিনুল অর্থ ও শক্তির দাপটে কাউকেই তোয়াক্কা করেনা। বড় ভাই, ভাবী বা আশেপাশের মুরব্বিজনদেরকে সম্মান করেনা।

এ ব্যাপারে কথা বলতে মমিনুলের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। কাজের মহিলা জানায়, তারা গতকাল মারামারির সময় আহত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের কারও মোবাইল ফোন নম্বর না পাওয়ায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি