৬ মে ২০২৬

সৈয়দপুরে এক ট্রাক পলিথিন সহ আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে এক ট্রাক পলিথিন সহ আটক ২

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ এক ট্রাক ১৬১ বস্তা পলিথিনসহ ট্রাকের চালক ও হেলাপারকে আটক করেছে।

সোমবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে সৈয়দপুর শহরে পার্বতীপুর মোড় থেকে এ আটকের ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রাক যোগে অবৈধ পলিথিন সৈয়দপুরে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহিন সঙ্গীয় ফোর্সসহ দুপুরে পার্বতীপুর মোড়ে অবস্থান করছিল। এ সময় ঢাকা মেট্রো ট ১৩- ২৭৮৬ একটি ট্রাক আসলে ট্রাকটি আটক করে তল্লাশী করলে ১৬১ বস্তা অবৈধ পলিথিন পাওয়া যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলিথিনের মালিক পালিয়ে যায়। পুলিশ ট্রাকের চালক চিরিরবন্দর দৌলতপুর আমবাড়ী এলাকার জব্বারের ছেলে শফিকুল (২৮) ও হেলাপার দিনাজপুর সদর বিশনাথপুর এলাকার মহুবুর হোসেনের ছেলে মোশারফ হেসেন (১৯) কে আটক করে ট্রাকসহ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান পাশা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি