৭ মে ২০২৬

সৈয়দপুরে চাঁদাবাজী মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে চাঁদাবাজী মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি আটক

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: পরিবেশ বান্ধন বিনোদন কেন্দ্র পাতা কুঁড়ি পার্কে যাওয়া দর্শনার্থী ও ওই প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব জয়নাল আবেদীনের কাছ থেকে ৫ লাখ টাকা ও পার্কে দৈনিক বিক্রিত টিকেটের শতকরা ৩০ টাকা হারে চাঁদা দাবীর বিপরীতে মামলা হওয়ায় আহসান হাবিব ওরফে সোহাগ সরকারকে (৩৫) আটক করেছে পুলিশ।

২২আগষ্ট বৃহস্পতিবার দুপুরে শহরের কয়াগোলাহাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে ১৯ আগষ্ট স্থানীয় থানায় মামলা হয়েছে। মামলা নং-৯। মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরে চাঁদনগর এলাকার মরহুম ছমির উদ্দিনের ছেলে আলহাজ্ব জয়নাল আবেদীন কয়া গোলাহাট এলাকার বাইপাশ সড়ক সংলগ্ন ২০১৭’র শেষে প্রায় ৬ একর জমিতে গড়ে তোলেন চিত্র বিনোদনের জন্য একটি পার্ক। ওই পার্কটিতে মুক্ত হাওয়া ও সুষ্ঠ পরিবেশ হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। দর্শনার্থীদের ভীরে মালিক পক্ষের উন্নতি দেখে আহসান হাবীব ওরফে সোহাগ সরকার প্রতিষ্ঠানটির মালিকের কাছে নগদ ৫ লাখ ও পার্কে দৈনিক টিকেট বিক্রির শতকরা ৩০ টাকা চাঁদা দাবী করে। এতে অমত প্রকাশ করলে ওই যুবকটি দর্শনার্থীদের প্রবেশে নানারুপ বাঁধা প্রদান করা শুরু করে দেয়।

এক পর্যায়ে গত ঈদুল আযহার আগে ওই যুবকটি পাতাকুঁড়ি পার্কের ম্যানেজার ওমর ফারুককে মারডাং করে কাউন্টারের ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা বের করে নেয়। এ বিষয়টি পার্কের মালিক জানতে পেয়ে ঘটনাস্থল গেলে সোহাগ নামের ওই যুবকটি তার কোমড়ে থাকা একটি আগ্নেয়াস্ত্র সাদৃশ্য বের করে পার্কের মালিক জয়নাল আবেদীনের কাছে পুনরায় ৫ লাখ ও টিকেট বিক্রির শতকরা ৩০ টাকা প্রদান করার হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে ওই পার্কের মালিক জয়নাল আবেদীন গত ১৯ আগষ্ট স্থানীয় থানায় যুবকটির বিরুদ্ধে মামলা দেয়। এরই প্রেক্ষিতে ২২ আগষ্ট সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবীব ওরফে সোহাগকে আটক করে পুলিশ প্রথমে স্থানীয় থানা ও পরে নীলফামারী জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে আটক সোহাগ সরকারের ভাই জাহাঙ্গীর আলম জানান, চাঁদা বাজীর কোন ঘটনাই নয়। মূলত পাতাকুড়ি পার্কে চলমান অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাই অপরাধ হয়েছে তার ভাইয়ের। এজন্যই ছোট ভাই সোহাগ সরকারের বিরুদ্ধে স্থানীয় থানায় মালিক পক্ষ মিথ্যা মামলা দেয়ায় আটক হয়েছে সে। এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার্স ইনচার্জ শাহাজাহান পাশা জানান, সোহাগ সরকারের বিরুদ্ধে হওয়া মামলার সত্যতা পাওয়ায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি