৮ মে ২০২৬

সৈয়দপুরে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

রমজান আলী টুটুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জমির মিথ্যা মালিকানা দাবী করে প্রতিপক্ষের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৫ ডিসেম্বর কামারপুকুর কুজিপুকুর গ্রামে।

অভিযোগে জানা যায়, কুজিপুকুর গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে নাসির ও দুলাল সহ তিন ভাই ৮ শতক জমি ক্রয় করেন পাশের বাড়ীর হাছিমুউদ্দিনের কাছ থেকে। জমি ক্রয় করে বাড়ী নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন তারা। ৮ শতক জমি রাস্তার ধারে হওয়ায় পাশের বাড়ীর রবিউল, লালবাবু ও হাচানুরের লোভ ধরে কিভাবে ওই জমি দখল করা যায়।

এ নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মারামারিও মামলা মোকাদ্দমার ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে সরকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিয়ে আমিন দ্বারা জমির পরিমাপ করে সীমানার পিলার দেয়। রবিউল গংদের ওই বাড়ীর পিছনে ২৮ শতক জমি রয়েছে। তারা সব সময় অন্যায়ভাবে ৮ শতক জমি রাস্তার ধারে দাবী করে আসছে। এর মধ্যে তারা সীমানার পিলার তুলে ফেলে।

সীমানা তুলার কারণ জিজ্ঞাসা করলে প্রতিপক্ষরা নাসিরের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কারণ জানতে চাইলে এর সূত্র ধরে ঘটনার দিন ১৫ ডিসেম্বর দুপুরে মিলনের নিদেশে রবিউল, বাবলু, হাচানুর, মিজানুর, আনারুল, রওশন, লিপি, রিনা, জোসনা, হাছনা, সুলতানা, ফাতেমা, রশিদুল দেশীয় অস্ত্র নিয়ে নাসিরের মুদি দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল ভাংচুর ও ক্যাশে রাখা সাত হাজার টাকা লুট করে। দোকানে হামলার পর বাড়ীতে ঢুকে দুটি ঘরে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করে ও শোকেসে রাখা ৩৫ হাজার টাকা লুট করে। এসময় নাসিরের স্ত্রী লালবানুর শ্লীলতাহানী ঘটায়। তারা ৩/৪ জন নারী পুরুষকে মেরে আহত করে। এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় যে, এ নিয়ে বাড়াবাড়ী করলে এর ফল ভালো হবে না।

নাসির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীরা এলাকার প্রভাবশালীও দূদান্ত প্রকৃতির লোক। তারা যে কোন সময় পরিবারটির উপর পুণরায় হামলা করতে পারে। তাদের হুমকিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনায় ভূগছে। তারা প্রশাসনের কাছে এর বিচার দাবী করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি