৪ মে ২০২৬

সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় হতাশাগ্রস্থ শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় হতাশাগ্রস্থ শিক্ষার্থীরা

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরের আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনাসহ হল ত্যাগ করার ঘোষণা দেওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন শিক্ষাথীরা। গতকাল মঙ্গলবার ৭ আগষ্ট ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তারা তাদের হতাশার কথা ব্যক্ত করেন।

শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের দাবীসহ ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষে গত ৬ আগষ্ট সোমবার দুপুরে সৈয়দপুর- পার্বতীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেন এবং ওই দিন রাত ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আব্বাস উদ্দিন হল ও বীর প্রতীক তারামন বিবি হল ত্যাগ করার নির্দেশ দেন। কর্তৃপক্ষের নির্দেশে হল ত্যাগ করা হলেও কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ে  ফিরবেন এ নিয়ে চিন্তিত রয়েছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারের সাথে মোবাইলে কথা হলে তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা স্বাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি