৮ মে ২০২৬

সৈয়দপুরে আল-ফারুক একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে আল-ফারুক একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

এম আর আলী টুটুল, সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আল-ফারুক একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ বিকালে একাডেমি প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও আলীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ।

স্কুল শিক্ষক রাজু’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি