৪ মে ২০২৬

সৈয়দপুরে আবাসিক হোটেলে তরুনীসহ আটক ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সৈয়দপুরে আবাসিক হোটেলে তরুনীসহ আটক ৩

এম আর আলী টুটুল, সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের আবাসিক হোটেল ফাইভ স্টার থেকে একজোড়া তরুন-তরুনীকে অনৈতিক কার্যকলাপের সময় আটক করেছে।এ সময় ওই হোটেলের ম্যানেজার এবনেহানিফ (৩৮) আটক করেছে পুলিশ। ২০ জুন বুধবার এ আটকের ঘটনা ঘটে। আটক তরুনের নাম মমিনুর ইসলাম (২২)। সে সৈয়দপুর শহরের উপকন্ঠে ঢেলাপীরের প্লাস্টিড ফার্নিচারের দোকান মালিক। সে নীলফামারী সদর চড়াইখোলা পেলকু পাড়া রহিমুদ্দিনের ছেলে।

কিছুদিন পূর্বে একটি এনজিওতে কাজ করার সময় রংপুরের বদরগঞ্জের ওই তরুনীর সাথে সখ্যতা গড়ে উঠে। ওই তরুনী রংপুর বদরগঞ্জ পূর্বশিবপুর আঃ মুসার মেয়ে মোহছিনা খাতুন মৌ ও ভিআইপি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী। ওই তরুনীর বাসাসংলগ্ন এনজিও অফিসে কর্মরত ছিল মমিনুল। আজ মোবাইল ফোনে তরুনীকে ডেকে নিয়ে সৈয়দপুর বাস টার্মিনালের নীলফামারী সড়কস্থ হোটেল ফাইভ স্টারের ম্যানেজার হানিফের সহায়তায় একটিকক্ষ ৭শত টাকায় ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।

গোপন সংবাদে খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আব্দুস ছোবহান ও এ এস্আই বদরুলসহ সঙ্গীয় ফোর্স হোটেলের ওই কক্ষথেকে তরুন-তরুনীকে আটক করে। সে সাথে হোটেলের ম্যানেজারকে আটক করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হোটেলে দেহ ব্যবসা করার অভিযোগে হোটেলটিতে তালা ঝুলিয়ে দেয়। বিকালে তাদের ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ম্যানেজার হানিফকে ৭ দিনেরকারাদন্ড প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তরুন তরুনী আটক অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে ওই হোটেলে বাহিরে থেকে মেয়ে এনে দেহ ব্যবসা করা করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে তরুন তরুনীদের কক্ষ ভাড়া দেয়।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি