৪ মে ২০২৬

সৈয়দপুরে আবারো পেঁয়াজ ২৫০ টাকা কেজি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে আবারো পেঁয়াজ ২৫০ টাকা কেজি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে গত সপ্তাহে পেঁয়াজের দাম কমলেও তা আবারও লাগামহীন বেড়েছে। গত ক’দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ২১০-২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১৪০-১৫০ টাকা।

বাজারে পর্যাপ্ত পেঁয়াজের আমদানি থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। এদিকে ব্যবসায়ীদের দাবি, পেঁয়াজের আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

রোবাবর (২৪ নভেম্বর) সকাল থেকে প্রতিটি বাজারেই শুধু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশের বাইরে থেকে আমদানি করা পেঁয়াজ এবং দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে এখনো ওঠেনি। এতে দাম বেশি হলেও ক্রেতা-বিক্রেতাদের দেশি পেঁয়াজের ওপরই নির্ভর করতে হচ্ছে। আর এই সুযোগে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি