৬ মে ২০২৬

সৈয়দপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২০ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা পৃথক পৃথকভাবে নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র প্রদান করেন। দুপুর দেড়টার পর থেকে প্রার্থীরা সদলবলে এসে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত রাফিকা আকতার জাহান বেবী, বিএনপি’র এ্যাড. এস এম ওবায়দুর রহমান, বিএনপি’র বিদ্রোহী বর্তমান মেয়র ও সাবেক এমপি অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার, জাতীয় পার্টির সিদ্দিকুল ইসলাম সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নুরুল হুদা, স্বতন্ত্র প্রার্থী ব্যান্ড সঙ্গীত শিল্পী মোঃ রবিউল ইসলাম রবি। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্রসহ জমা দেন উত্তরবঙ্গের স্বনামধন্য পরিবহণ শ্রমিক নেতা ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র সদ্য প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহান বেবী। এসময় তার সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। এর আগে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এরপর বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন সৈয়দপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, পৌর বিএনপি’র আহবায়ক শেখ বাবলু, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম লাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তারিক আজিজ, গজনফর আলী মিন্টু, রুপাসহ সমর্থক নেতাকর্মীবৃন্দ। পরে এ্যাড. এসএম ওবায়দুর রহমানের পক্ষে তার প্রতিনিধি সাংবাদিক শওকত হায়াৎ শাহ ও সামসুল আলম সরকার, মুহিত চৌধুরী, রিয়াজুল হক লিটন, শরিফুল ইসলামসহ সমর্থকরা উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। সর্বশেষে জাতীয় পার্টির প্রার্থী উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক নেতাকর্মীসহ উপস্থিত হয়ে তার নিজের মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের প্রতিনিধি ও উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক জিএম কবির মিঠু, সৈয়দপুর পৌর জাপার সভাপতি বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জাপা’র সহ-সভাপতি ডাঃ সুরত আলী বাবু, যুব সংহতির জেলা সভাপতি রওশন মাহানামা, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহবায়ক শফিউল আলম সুজন। এর আগে ইসলামী আন্দোলনের প্রার্থী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম রবি তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের ৫ টি পদের বিপরিতে ২১ জন এবং ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের জন্য ৯৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান, নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর পৌর নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ ফজলুল করিম এবং সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল আলম। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি