৫ মে ২০২৬

সৈয়দপুরে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টাকারী মাহাবুব আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সৈয়দপুরে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টাকারী মাহাবুব আটক
সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে আলোচিত সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী বখাটে যুবক মাহাবুব হোসেন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৩ দিন পর ২৮ মে শুক্রবার ভোর রাতে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।সেখানে সে তার বোনের বাড়িতে পালিয়ে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার বখাটে যুবক মাহাবুব সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার মফিজুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৫ মে) ডাঙ্গাপাড়ায় দাদার বাড়িতে বেড়াতে যায় শিশুটি। দাদা বাড়ির পাশে সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে সমবয়সী আরও দুজন শিশুর সাথে খেলা করছিল। এমতাবস্থায় বেলা আনুমানিক ২ টার দিকে বখাটে মাহাবুব শিশুটিকে জোর করে স্কুলের টয়লেটের পাশে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।এসময় শিশুটি সজোরে কান্না শুরু করলে যুবক পালিয়ে যায়।এ ঘটনায় ওইদিন সন্ধায় শিশুটির বাবা কাজী সবুজ নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। সেদিন থেকেই বখাটে যুবক মাহাবুব পলাতক ছিলো।অনেক খোঁজাখুঁজির পর গোপন সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, ইতোমধ্যে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি