সৈয়দপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক
রমজান আলী টুটুল, সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে এলাকাবাসী। ২৩ মার্চ দুপুরে উপজেলার কামারপুকুর বাগডোকরা গ্রামে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার মৃত মফার উদ্দিনের ছেলে মতির মোড় এলাকার হোটেল ব্যবসায়ী আজহার (৪৫) একই এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধি তৃতীয় শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হোটেলের খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে আসছিল। গত রবিবারও ওই ধর্ষক ছাত্রীটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে চলে যায়।
২৩ মার্চ দুপুরে ধর্ষক একই উদ্দেশ্যে ওই ছাত্রীর বাড়িতে আসলে এলাকাবাসী টের পায়। ওঁৎপেতে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গণধোলাইয়ের সময় সে ওই বুদ্ধিপ্রতিবন্ধি শিশুকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করে। এ ব্যাপারে ধর্ষিতার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি