৪ মে ২০২৬

সৈয়দপুর সিঙ্গার শো-রুম ম্যানেজারের বিরুদ্ধে পৌর পরিষদের সাংবাদিক সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর সিঙ্গার শো-রুম ম্যানেজারের বিরুদ্ধে পৌর পরিষদের সাংবাদিক সম্মেলন

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সিঙ্গার শো-রুম সৈয়দপুর শাখার ম্যানেজার নুরুল আমিন প্রামানিক সৈয়দপুর পৌর পরিষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পৌর পরিষদ পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে।

গতকাল ২৩ নভেম্বর শনিবার পৌর পরিষদের অধিবেশন কক্ষে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন। এসময় উপস্থিত ছিলেন পৌর পরিষদের সকল কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীরা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্যানেল মেয়র-১ জিয়াউল হক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন জানান, সিঙ্গার শো-রুম ম্যানেজার নুরুল আমিন প্রামানিক গত ২১ নভেম্বর শো-রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য দিয়েছেন যে, বিগত ২০১৮ সালের ২০ ফেব্রæয়ারী থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে পৌর পরিষদ তার প্রতিষ্ঠান থেকে ৭১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা মূল্যের বিভিন্ন পন্য ক্রয় করেছেন। এর মধ্যে ৩৮ লাখ ৯৮ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বকেয়া রয়েছে ৩২ লাখ ১৮ হাজার ৫১৩ টাকা। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অভিযুক্ত তথ্যটি তদন্ত করলেই মিথ্যা বলে প্রমানিত হবে।

আরো পড়ুন :  সৈয়দপুর পৌরসভাকে ‘খাওয়া ভবন’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারা বলেন, আমরা পৌর পরিষদ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করেছি সত্য। কিন্তু কত টাকার পন্য ক্রয় করা হয়েছে তার হিসাব চেয়ে কয়েকবার আবেদন করা হলেও ম্যানেজার নুরুল আমিন প্রামানিক তা দিতে ব্যর্থ হয়েছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর বুধবার আবারও তাকে লিখিতভাবে জানানো হয় উপযুক্ত প্রমানাদিসহ হিসাব প্রদান করার জন্য।

কিন্তু তিনি তা না করে উল্টো তার ভূয়া দাবিকৃত অর্থ আদায়ে আত্মহত্যা তথা আমরণ অনশন করা প্রস্তুতির নামে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি তার মনগড়া তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন। ফলশ্রæতিতে স্থানীয় একটি সাপ্তাহিকসহ কয়েকটি জাতীয় দৈনিকে ভূলতথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদেই পৌর পরিষদ প্রকৃত তথ্য তুলে ধরতেই পাল্টা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজন শাহ, কাউন্সিলর আল-মামুন সরকার, এরশাদ হোসেন পাপ্পু ও আব্দুল খালেক ওরফে সাবু প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি