৮ মে ২০২৬

সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে : রেলপথ মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে : রেলপথ মন্ত্রী

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের উন্নয়নে এ সরকার কাজ করে যাচ্ছে। সৈয়দপুর রেলওয়ে কারখানাকে ঢেলে সাজানো হবে।

রেলকে আধুনিকায়ন করা হবে। শুন্যপদে লোক নিয়োগ করা হবে। নতুন করে রেলের যাত্রা শুরু হয়েছে। রেলের উন্নয়নে যেসব জমির প্রয়োজন সেগুলো অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিমের মহাব্যবস্থাপক হারুন- অর- রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন ও মহাপরিচালক রেলওয়ে ভবন ঢাকা শামছুজ্জামান। সৈয়দপুর রেলওয়ে কারখানা এ মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় রেলওয়ে কারখানার উন্নয়নসহ বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে রেলওয়ের কর্মকান্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী রেলওয়ের উন্নয়নে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

উচ্ছেদ অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে সেই সব জায়গা উদ্ধার করে রেলওয়ের নিয়ম অনুযায়ী লিজ দেওয়া হবে এবং বাকী জমিগুলোতে রেলওয়ের উন্নয়নে ব্যবহার করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি