সৈয়দপুর পৌরসভার প্রাক-বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রাক-বাজেট নিয়ে মতবিনিময় করেছেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার।
২৩ মে দুপুরে সৈয়দপুর পৌরসভা অধিবেশন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রাক বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌরসভার সচিব আশিষ কুমার। উন্নয়ন ও রাজস্ব খাত মিলে এবারের খসড়া বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১১২ কোটি ৩৭ লক্ষ ৭২ হাজার ৮২৩ টাকা। খসড়া ওই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য ও পয়:প্রণালী পরিস্কার, নিজস্ব তহবিলে উন্নয়ন, শিক্ষা, যানজট মুক্ত, রাস্তার বাতিসহ অন্যান্য উন্নয়ন ও যোগাযোগ খাত।
বাজেট নিয়ে মেয়র আমজাদ সাংবাদিকদের সাথে পৌর এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনায় পরামর্শসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য করণীয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং গৃহিত পরামর্শগুলো গ্রহণ করেন। উক্ত প্রাক-বাজেট আলোচনায় পৌর কর্মকর্তাবৃন্দ, সৈয়দপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভাবাসীকে একটি বাসযোগ্য ও প্রশংসনীয় নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত শহর উপহার দেবার লক্ষ্যে কার্যকরী একটি বাজেট ঘোষণা ও বাস্তবায়নের জন্য গত ২৫ মে থেকে সৈয়দপুরের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, শ্রমজীবিদের সাথে খোলামেলা আলোচনা ও পরামর্শ নিচ্ছেন মেয়র আমজাদ। তিনি বলেন, জুন মাসের প্রথম সপ্তাহের যে কোন দিন বাজেট ঘোষণা করা হবে। সেটি স্থানীয় ক্যাবল টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি