৫ মে ২০২৬

সৈয়দপুর পৌর মার্কেটের দোকান বরাদ্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সৈয়দপুর পৌর মার্কেটের দোকান বরাদ্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভার অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ ও ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর দুপুরে পৌরসভা সড়ক আদিবা কনভেনশন হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, শেখ মুজাক্কা জাহের, প্রকল্প পরিচালক মিউনিসিপ্যাল গর্ভারন্যান্স এন্ড সার্ভিসেস প্রকল্প (এমজি এসপি), এলজিইডি ঢাকা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাবেক পৌর চেয়ারম্যান বখতিয়ার কবির, পৌরসভার সচিব আশিষ কুমার, পৌরসভার প্রকৌশলী আইযুব আলী, ব্যবসায়ী হাজী ইমতিয়াজ, হাজী জোবায়ের, হাজী আলতাফ হোসেন, নাদিম, তসলিম উদ্দিন, জাতীয় পার্টির আলতাফ হোসেন, মোস্তফা, মিঠু, আব্দুল রউফ ও আলম মাষ্টার প্রমুখ। মত বিনিময় সভায় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেণির লোক উপস্থিত ছিলেন। এ সভায় শহরের বঙ্গবন্ধু সড়কস্থ পৌরসভার নিজস্ব জায়গায় পানি সরবরাহ কেন্দ্র সংলগ্ন সৈয়দপুর পৌরসভার সুপার মার্কেটের দোকান বরাদ্দের নিমিত্তে পজেশন বিক্রি সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কথা সাহিত্যিক আকমল সরকার রাজু।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি