সৈয়দপুর পাকেরহাট সড়কের ব্রীজটি রাতের আধারে ভেঙ্গে দিয়েছে প্রভাবশালীরা

রমজান আলী টুটুল, সৈয়দপুর( নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর পাকের হাট সড়কের বড়–য়াহাট নামক স্থানের রাস্তার ব্রীজ রাতের আধারে ভেঙ্গে ফেলেছে প্রভাবশালী মহল। ৩ এপ্রিল বুধবার রাতে ব্রীজটি ভেঙ্গে দেওয়ার ফলে দূর্ভোগে পড়েছে এলাকাবাসী, পথচারীসহ ছোট বড় যানবাহন।
ঘটনাস্থল গিয়ে জানা যায়, নীলফামারী সোনারায় ইউনিয়নের বড়–য়াহাট থেকে পাকের হাট, সৈয়দপুর, নীলফামারী সহ বিভিন্ন জায়গা যাওয়ার একমাত্র রাস্তা এটি। বাজারের পাশে পাকা রাস্তায় একটি ছোট ব্রীজ রয়েছে। ওই এলাকার পানি নিস্কাশনের জন্য ব্রীজটি নির্মান করা হয়। ব্রীজের পাশ্ববর্তী জমির মালিক রাজিব তার জমিতে মার্কেট নির্মাণ করতে চান।
এজন্য বড় বাধা ব্রীজটি। ব্রীজটি বন্ধ করলে তার মার্কেট নির্মান করার বাধা থাকবে না। তাই তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেন কিভাবে ব্রীজটি ভেঙ্গে দিয়ে বন্ধ করা যায়। সেই পরিকল্পনা অনুযায়ী স্থানীয় কতিপয় ব্যক্তির সহায়তায় রাতের আধারে ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়। অভিযোগ রয়েছে ওই সব প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করতে মোটা অংকের টাকা ব্যয় করেছেন। সরকার লাখ লাখ টাকা ব্যয় করে পাকা রাস্তা ও ব্রীজ নির্মাণ করেছেন। অথচ সরকারী রাস্তার ব্রীজ কিভাবে ভেঙ্গে ফেলল তারা এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূহুর্তে এলাকাবাসীর সাথে ওই সব প্রভাবশালী ব্যক্তিদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, রাতে স্থানীয় ইউপি সদস্য নিজে উপস্থিত থেকে প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ব্রীজটি ভেঙ্গে ফেলেন। তারা ব্রীজ ভাঙ্গার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবী করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বুলুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি ব্রীজ ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, একটি দূর্ঘটনার কারণে ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়। আমি নিজ খরচায় ব্রীজটি নির্মাণ করব। এ ব্যাপারে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজাউদ্দৌলা জানান, বিষয়টি আমি জানি না। এখন যেহেতু জেনেছি অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি