৫ মে ২০২৬

সৈয়দপুর কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেনের সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেনের সংবাদ সম্মেলন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর উপজেলার প্রাচীণতম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

২২ডিসেম্বর সকালে কলেজের তার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন বলেন, স্থানীয় দুটি পত্রিকা আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করেছে এবং কলেজটির ভাবমূতি নষ্ট করেছে। আমি পত্রিকা দুটির মালিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করবো। তিনি আরো বলেন, একটি কুচক্রীমহল আমার ও কলেজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র করেছে। তারা কখনো কলেজের উন্নয়ণ চাননা। মহলটি প্রকৃত বিষয় গোপন রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) তে মিথ্যা অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর মাউশি থেকে আদেশ আসে যে সাখাওয়াৎ হোসেন যেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন না করে। মাউশির আদেশকে চ্যালেঞ্জ করে সাখাওয়াৎ হোসেন হাইকোর্টে রিট করেন। হাই কোর্ট মাউশির আদেশকে স্থাগিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে সাখাওয়াৎ হোসেনকে দায়িত্ব পালনে ও বেতন ভাতা প্রদানের আদেশ দেন।

সাখাওয়াৎ হোসেন আরো বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকে কলেজটির ব্যাপক উন্নয়ন হয়েছে এবং কলেজটির প্রচুর অর্থ তহবিলে গচ্ছিত রয়েছে। আমি কলেজটির উন্নয়নে ও সুষ্ঠপাঠদানে সকলের সহযোগীতা কামনা করছি। সেই সাথে ষড়যন্ত্রকারীদের রুখতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি