সৈয়দপুর জামে মসজিদের ঈমামকে লাঞ্চিত করার প্রতিবাদে মানবন্ধন
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর শহরের জামে মসজিদে নিয়োগ প্রাপ্ত এক বাঙ্গালী ঈমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহকে হটিয়ে উর্দূভাষায় বক্তব্য দেওয়া অপর এক ব্যক্তিকে যোগদান করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন কতিপয় ব্যক্তি। এ নিয়ে গত শুক্রবার ওই মসজিদে হামলা চালিয়েছে মুখোশধারী মুসল্লীরা। এরই প্রতিবাদে ০২ অক্টোবর মঙ্গলবার শহীদ ডাঃ জিকরুল হক সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কওমী মাদ্রাসা ও ওলামা আইম্মা পরিষদ। বেলা ২ টা থেকে ৩টা পর্যন্ত ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইসমাইল রেয়াজী, মাওলানা হারুন রেয়াজী, মাওলানা আবুল কালাম, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওঃ রফিকুল ইসলাম ও মাওঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় ৩০ হাজার বাঙ্গালী জীবনের বিনিময়ে ১৯৫২ ভাষা আন্দোলনে অর্জিত হয়েছে বাংলা ভাষা। স্বাধীন দেশ পেতে ১৯৭১ সালে ৩০ লাখ মা বোনের উজ্জত ও জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে দেশ। স্বাধীনতার ৪৮ বছরে দেশে অনেক কিছুই পরিবর্তন হলেও নীলফামারীর সৈয়দপুর যেন রয়ে গেছে পাকিস্তানের অংশ বিশেষ। সরকারের পক্ষ থেকে আটকা পড়া পাকিস্তানীদের ভোটার দেওয়াসহ সকল সুযোগ সুবিধা দেওয়া হলেও তারা পাকিস্তানের পক্ষে গান গাইছেন। বক্তারা বলেন, এই গোষ্ঠির লোকেরা বর্তমানে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, শহীদ পরিবারের সন্তানদেরও লাঞ্চিত করতে ছাড়ছে না। ১৯৭১ সালে উর্দূ ভাষীরা যেভাবে বাঙ্গালীদের অত্যাচার করেছিল দেশ স্বাধীনের ৪৮ বছরের পরও তারা একই দাপট দেখিয়ে চলেছে। তারা বাঙ্গালীদের সংখ্যালঘু মনে করছে। এরা মুখে দেশের গান গাইলেও সব সময় পক্ষে থাকছে পাকিস্তানের। এ কারণে গত শুক্রবার তারা দাপট দেখিয়ে জামে মসজিদে নিয়োগ প্রাপ্ত বাঙ্গালী ঈমামকে হটিয়ে উর্দূভাষায় বক্তব্য দেওয়া এক ব্যক্তিকে যোগদানের পায়তারা চালায়। এতে মসজিদের নামাজি ও কমিটির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলেই শুরু হয় সংঘর্ষ। ইট পাটকেল নিক্ষেপ করে তারা একাধিক নামাজি ব্যক্তিকে আহত করে। তারা ভেঙ্গে ফেলে মসজিদের জানালা দরজা। এরই প্রতিবাদে এ মানববন্ধন। সৈয়দপুরের ধর্মীয় মানুষ মানববন্ধনে অংশ নেয়। পূণরায় হামলাকারীরা জামে মসজিদে হামলাসহ ঈমামের বিরুদ্ধে অবস্থান নিলে বৃহত্তর আন্দোলন দ্বারা হামলাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি