৬ মে ২০২৬

সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে বিমানবন্দর আন্তর্জাতিককরণ বাস্তবায়নের জন্য গণমানুষের প্রাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল রবিবার সৈয়দপুর আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সৈয়দপুর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার লক্ষাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ট মানববন্ধন শহরের বঙ্গবন্ধু সড়ক, বিমানবন্দর সড়ক, শহীদ তুলশীরাম সড়ক ও শহীদ ডাঃ জিকরুল হক সড়ক ও বঙ্গবন্ধু চত্ত্বর অবস্থান নেয়। বিমানবন্দর উন্নয়ন বাস্তবায়ন কমিটি এ মানববন্ধনের ডাক দেয়। এক পর্যায়ে মানববন্ধনটি শহরজুড়ে ছড়িয়ে পড়ে।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষীত সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্থানীয় একটি কুচক্রিমহল এ ষড়যন্ত্রে লিপ্ত। তারা কখনও চায় না সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর হউক। আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এ দাবীতে সৈয়দপুরবাসী ঐক্যবদ্ধ। তারা দ্রুত এর বাস্তবায়ন দাবী করেন। মানববন্ধন শেষে সকল নেতৃবৃন্দ সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস.এম. গোলাম কিবরিয়া নিকট একটি স্বারকলিপি পেশ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি