৪ মে ২০২৬

শৈলকুপায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শৈলকুপায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ট্রাক চাপায় প্রভাত শর্মা (২৮) নামের এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে জসিম উদ্দিন নামের আরও একজন।

শনিবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাত শর্মা ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার তপন শর্মার ছেলে।শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সাথে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিল।

পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা হয়। আহত হয় জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি