৪ মে ২০২৬

শৈলকুপায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শৈলকুপায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে।এসময় ৩০ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকীদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল ও প্রতিপক্ষের সামাজিক মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার সন্ধায় মতিয়ার সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে উভয় পক্ষ ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গ্রাম্য ক্যাইজায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইদ্রিস, সুজন, আলাউদ্দিন, মারুফ, রিজিয়া, রাশিদা, তানিয়া ,ফজলু, মিলন, তরিকুল ও সাইদুলসহ উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রনে পাইকপাড়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পাইকপাড়া গ্রামসহ আমপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছে স্থানীয়রা।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে ঐ এলাকায় গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্য একটি সূত্র জানিয়েছে, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন ও দলটির সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর কর্মী সমর্থকদের মধ্যে উপজেলা নির্বাচনের পর থেকেই বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি