৬ মে ২০২৬

শৈলকুপার সাবেক মেয়র খলিলের ৭ বছরের জেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শৈলকুপার সাবেক মেয়র খলিলের ৭ বছরের জেল
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা খলিলুর রহমানকে ৭ বছরের জেল দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তাকে এই দন্ড প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সায়াদাত খবর নিশ্চিত করেন। তথ্য নিয়ে জানা গেছে, খলিলুর রহমান শৈলকুপায় সরকারী হাটের জমি জাল দলিল করে সেখানে নিজ ছেলে রাহুলের নামে “রাহুল সুপার মার্কেট” করেন। বিষয়টি অনুসন্ধান করে সত্য প্রমানিত হলে দুদক একটি মামলা দায়ের করেন। সোমবার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে যশোরের একটি আদালত ৭ বছরের দন্ড প্রদান করেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি