৪ মে ২০২৬

শৈলকুপা পৌরভবন থেকে ভিজিএফ’র বিপুল পরিমাণ চাউল উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শৈলকুপা পৌরভবন থেকে ভিজিএফ’র বিপুল পরিমাণ চাউল উদ্ধার

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করে এসময় পৌর ভবনে লুকিয়া রাখা বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শৈলকুপা পৌরসভা ভবনে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র বিপুল পরিমান ভিজিএফ চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬৩ বস্তা ও প্রায় ১৯শ’ কেজি চাউল পৌর ভবনের একটি গোপন কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উক্ত ভিজিএফ’র চাউল জব্দ করে তা সিলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস। এসময় তার সহযোগি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জণ বিশ্বাস ও শহর আলী প্রমুখ। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুুতি চলছে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি