৭ মে ২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসকের বিরদ্ধে মারধরের অভিযোগ, কর্মবিরতিতে নার্সরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৬ এএম
সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসকের বিরদ্ধে মারধরের অভিযোগ, কর্মবিরতিতে নার্সরা

 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের হাতে নার্সের মারধরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

নার্সরা জানিয়েছেন বুধবার বিকালের শিফটে চলাকালে কামরুল হাসান নামে একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুল হাসানকে ‘পিটিয়ে আহত করেন’। সৈকত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদলের সভাপতি।

আহত অবস্থায় বুধবার সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করা হয় কামরুলকে। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।


এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে থেকে কর্মবিরতিতে যান নার্সরা। সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এই ঘটনার প্রতিবাদের স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তারা।

নাজমা আকতার নামে একজন সিনিয়র স্টাফ নার্স বলেন, আমাদের নার্সদের গায়ে হাত তুলেছেন এর বিচার চাই। এর প্রতিবাদে আমাদের কর্মসূচি।

অভিযোগের বিষয়ে চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষনিকভাবে জানতে পারেনি।

এ বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনকে মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি