৭ মে ২০২৬

সোহেল তাজের ভাগ্নে ময়মনসিংহ থেকে উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সোহেল তাজের ভাগ্নে ময়মনসিংহ থেকে উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে পাওয়া গেছে। নিখোঁজের ১১দিন পর আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোরে ময়মনসিংহের তারাকান্দার একটি রাইস মিলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে এসে সোহেল তাজ এ তথ্য জানান।

ফেসবুক লাইভে তিনি বলেন, সকাল ৫টা ২৭ মিনিটে আমার মামাতো বোন আমাকে ফোন করেন যে, কিছু মানুষ, কল আসে, একটি গাড়ি থেকে একটি ছেলেকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। সে ছেলেটা খুব ছন্নছাড়া অবস্থায়। সেই মানুষগুলো তাকে সেইফ জোনে নিয়ে যায়।

তিনি জানান, পুলিশি পাহারায় তাকে (সৈয়দ ইফতেখার আলম সৌরভ) আমাদের কাছে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আদিব হোসেন জানান, সকাল ৯টায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৌরভ অপহরণের শিকার হন। সোহেল তাজ এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে পোস্ট দিয়ে ভাগনেকে ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন অপহরণকারীদের প্রতি। তবে সৌরভকে ওই সময় ফিরে পাওয়া যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি